কর্ণফুলীর শিকলবাহায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শিকলবাহার নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হাসান মুরাদ সাগর (৩৭) এবং শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোহাম্মদ মামুন (৩৪)। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।












