সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির সভা

শহীদ জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণের আহ্বান

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তিনি গতকাল মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদ সদস্য নাজমুল মোস্তফা আমিন। বিএনপি নেতা নওয়াব মিয়ার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নুরুল কবির, জসিম উদ্দিন আবদুল্লাহ, রমজান আলী, মো. ফেরদৌস, দিদারুল হক, সরওয়ার কামাল, লোকমান হাকিম মানিক, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাজিদুল আলম মিন্টু, হাছান আলী, জোনাইদুল হক মকছুদ, ইব্রাহিম মেম্বার, শামীম শিকদার, সৈয়দ হোসেন, মাহবুবুর রহমান, আবদুল গফুর, আহমদ কবির, তৌহিদুল ইসলাম, মো. জকরিয়া, আবদুর রহিম, মো. আইয়ুব, রহিম মেম্বার, মো. আরিফ, মো. এরশাদ, অ্যাডভোকেট টিপু, আবু বক্কর প্রমুখ। শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুজাফরাবাদে সবুজ সংঘ ক্লাবের অভিষেক
পরবর্তী নিবন্ধসরকারকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে