শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল

চসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাহফিলে শাহাদাত

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালে ‘উই রিভোল্ট’ বলে যে সশস্ত্র প্রতিরোধ শুরু করেছিলেন জিয়াউর রহমান, তা ছিল জাতির জন্য আশার আলো। যখন পুরো দেশ দিশেহারা, তখন শহীদ জিয়ার নেতৃত্ব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। তিনি শুধু মুক্তিযোদ্ধা নন, জাতির একজন স্থপতিও ছিলেন। তিনি গতকাল মঙ্গলবার টাইগার পাসস্থ চসিক প্রধান কার্যালয়ের মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন চসিক মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়াহিদুল আলম। মেয়র বলেন, আমার দায়িত্ব শুধু উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা নয়, জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করাও। সবাইকে নিয়ে কাজ করাই আমাদের শক্তি। এই শহরকে সবার অংশগ্রহণে গড়ে তুলতে চাই।এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, মো. কামরুল ইসলাম, মামুনুর রশীদ মামুন, মোহাম্মদ আলাউদ্দীন, জাফর আহমেদ, মন্‌জু মিয়া, মঞ্জুর আহমেদ, আবুল কালাম আজাদ, মীর হারুন, কাজী আহসান হাবীব, সোহেল উদ্দিন, রমিজুল হাসান, মো. ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ
পরবর্তী নিবন্ধচবিতে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা শুরু ৫ জুন