শহীদ জিয়ার মাজারে সিডিএ সিবিএ নেতৃবৃন্দের শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসিডিএ জাতীয়তাবাদী দলসিবিএ নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়াস্থ জিয়া নগরে প্রথম মাজারে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন সিডিএ সিবিএর সভাপতি ফয়েজ আহম্মদ বাবুল, সহসভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. হেমায়েত ইসলাম সবুজ, মো. শাহাদাত হোসেন, মো. আবু জাফর ইকবাল, মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর, মো. আতিকুর রহমান চৌধুরী, মো.সরওয়ার হোসাইন, মো. ইউছুপ, মো. আবু জাহেদ, নুর মোহাম্মদ বাদশা, মো. আবিদুর রহমান, মো. ইদ্রিস, মো. জসিম উদ্দিন, মো. আবু সাঈদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমরেশ দে
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমীনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত