বাঁশখালীতে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, মাওলানা আলাউদ্দিন শাহ রহমতুল্লাহ স্মৃতি পাঠাগারের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।গত রোববার সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি নূর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠান উদ্বোধন করেন মুহাম্মদ হারুন রসিদ মোল্লা। প্রধান অতিথি ছিলেন নূর মুহাম্মদ। প্রধান আলোচক সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন এয়ার মোহাম্মদ জুয়েল তাজিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাছির উদ্দীন, অ্যাডভোকেট সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ আবু বক্কর সিদ্দিকী, মুহাম্মদ আজিজুল হক, মুহাম্মদ নুরুল আমিন, শাহাদাত হোসেন, সাইমুন হক, নুরুচ্ছফা, মিজানুর রহমান, ওসমান গণি, আবু নোমান, মো. কাইছার, জহির উদ্দিন, শহীদুল ইসলাম প্রমুখ।











