নেচার ইনডেক্সে স্থান পেল ইউএসটিসি

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা ও চিকিৎসা শিক্ষার অগ্রদূত University of Science and Technology Chittagong (ইউএসটিসি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মর্যাদাপূর্ণ স্প্রিঞ্জার নেচারের ঘধঃঁৎব ওহফবী ২০২৬এ স্থান অর্জন করেছে। এ অর্জনের মাধ্যমে উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসাবিজ্ঞান ও জ্ঞানচর্চায় বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান অবদান বৈশ্বিক পরিমণ্ডলে নতুন করে স্বীকৃতি লাভ করেছে। বিশ্বখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান স্প্রিঞ্জার নেচার কর্তৃক প্রকাশিত Nature Index বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহকে মূল্যায়ন করে। বিশুদ্ধ বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশনার জন্য ইউএসটিসির এই অন্তর্ভুক্তি দেশের উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউএসটিসি শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে এক অনন্য ঐতিহ্য বহন করে আসছে। আধুনিক চিকিৎসা শিক্ষা, বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা এবং গবেষণামুখী একাডেমিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে দেশে ও আন্তর্জাতিক পরিমন্ডলে সুপরিচিতি অর্জন করেছে। নেচার ইনডেঙ ২০২৬এ ইউএসটিসির অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও একাডেমিক কমিউনিটির নিরলস প্রচেষ্টা, মেধা ও গবেষণার প্রতি অঙ্গীকারেরই স্বীকৃতি। বিশেষ করে আন্তর্জাতিক জার্নালে মানসম্মত গবেষণা প্রকাশে ইউএসটিসির ধারাবাহিক সাফল্য এ অর্জনের পথ সুগম করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অসাধারণ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তাকর্মচারী এবং দেশিবিদেশি সহযোগীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার পাঠাগার উদ্বোধন
পরবর্তী নিবন্ধশহীদ জিয়ার দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা সেল গঠন করা প্রয়োজন