সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিজিটিসিএন্ডসির বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ হলে কেক কাটা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান। বক্তব্য রাখেন চট্টগ্রাম– ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও বান্দরবান–৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
স্বাগত বক্তব্যে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষা করাই আমাদের দায়িত্ব। আমরা সীমান্ত রক্ষা করি বলেই সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।












