লালদীঘি মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান

বিভাগীয় সমাবেশের প্রস্তুতি বৈঠক

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৭:১৬ পূর্বাহ্ণ

আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ মে রাতে নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান এলাহী, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, . আ ম ম মসরুর হোসাইন।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১৩ জুনের বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সমাবেশ সফল করতে সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়ার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া দূরদর্শী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক