চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি–বার্ষিক সম্মেলন গত ৩১ মে মধ্যম বৈলতলী উদয়ন সংঘ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সমর ভট্টাচার্যের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সায়েম। উদ্বোধক ছিলেন মাস্টার অমল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডা. সুধীর রঞ্জন তালুকদার, সন্তোষ রঞ্জন দাশগুপ্ত, মাস্টার বিজয় কৃষ্ণ ধর, ডা. কাজল কান্তি বৈদ্য, অলক কুমার দে, ইঞ্জিনিয়ার ভবশঙ্কর ধর, মাস্টার অশোক কুমার সুশীল, মাস্টার বিকাশ চন্দ্র দে, রাজু দাশ, মো.শামসুদ্দীন মেম্বার, সরোয়ার হোসেন চৌধুরী, ইউপি সদস্য এয়ার মোহাম্মদ, সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভবতোষ শীল। ২য় অধিবেশনে শোকপ্রস্তাব করেন ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েল দাশ। অর্থ রিপোর্ট পাঠ করেন সঞ্জয় মহাজন ও পরিষদের পক্ষে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সমর ভট্টাচার্য। সম্মেলনে তপন কুমার বিশ্বাসকে সভাপতি, সমর ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক, রয়েল দাশকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












