উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, ওলীয়ে কামেল, আওলাদে রাসূল (দ.), গাউসে জামান, আলম বরদারে আহলে সুন্নাত, মুর্শিদে বরহক্ব, মুশকিল কোশা, হাজত রাওয়া, রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, বানীয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.), গাউসিয়া কমিটি ও মাসিক তরজুমান–এ আহলে সুন্নাত ওয়াল জমা’আত হযরতুলহাজ আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র ওফাত দিবস উপলক্ষে আয়োজিত ৩৪তম সালানা ওরস মোবারক মাহফিল আজ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।
ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা, কায়েৎটুলী খানকাহ্–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ার পাশাপাশি খিলগাঁও, টাঙ্গাইল, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, সিলেট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলা/উপজেলাস্থ মাদরাসা ও খানকাহ্ শরীফে হুযুর কেবলা (রহ.)’র পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাংলাদেশের প্রধান অনুষ্ঠান ঐতিহ্যবাহী দ্বীনি সংস্থা আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য হুযুর কেবলা (রহ.)’র সালানা ওরস মোবারক মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নছিহত ও দোয়া করবেন আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আওলাদে রাসূল (দ.), রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, পীর–এ–বাঙ্গাল হুযুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ)। ওরস মোবারকে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা হতে যোহর পর্যন্ত খতমে কোরআন মজীদ, খতমে বোখারী শরীফ, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতমে গাউসিয়া শরীফ, বিকাল ৩টা হতে জামেয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানান ভাষায় তাকরীর, বাদে আসর মূল অধিবেশন আরম্ভ হবে যেখানে তাকরীর, হুযুর কেবলা (রহ.)’র জীবনী আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বা’দ এশা তাবার্রুক বিতরণ করা হবে। সালানা ওরস মোবারক মাহফিলে অংশগ্রহণ করে আল্লাহ–রসূল ও হযরাতে মাশায়েখে কেরামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকলকে অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।











