বেওয়ারিশ কুকুর নিধন করুন

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ৪১টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের সংখ্যা এতে বেড়েছে যে, যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। অনেক সময় ছোট ছোট ছেলেমেয়ে কুকুর দ্বারা আক্রান্ত হচ্ছে। কুকুর নিধন করলে পরিবেশের উপর এর প্রভাব পড়বে, এ অজুহাত দেখিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত দেড় যুগ শহরে কোনো কুকুর নিধনের অভিযান পরিচালনা করেনি। ফলে পাড়া মহল্লা, রাস্তার আশে পাশে হাজার হাজার বেওয়ারিশ কুকুর ঘুরতে দেখা যায়। গভীর রাতে কুকুরের বিকট চেঁচামেচিতে মানুষের ঘুম ভেঙে যায়। মানুষ কুকুরের চিৎকারের কারণে রাতে ঘুমাতে পারে না। বিশেষ করে এক পাড়ার কুকুর অন্য পাড়া গেলে আধিপত্য বিস্তার নিয়ে তুমুল ঝগড়া লেগে যায়। কুকুরের ঝগড়াগুলো দ্বিমুখী, ত্রিমুখী থেকে শুরু হয়ে চতুর্মুখী পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিবেশের দোহাই দিয়ে প্রতি বছর বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দিয়ে জিইঁয়ে রেখেছে। ইদানিং অনেক কুকুর দেখা যায়, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মানুষের আশপাশে বাস করছে। এদের চিকিৎসার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। প্রতি বছর কিছু কুকুর নিধন করে নগরবাসীকে শান্তিভাবে বসবাসযোগ্য শহর করার জন্য মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি।

মোশাররফ হোসেন

সাউন্ড হেলথ্‌ ক্লাব,

মুরাদপুর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমমতাজউদদীন আহমদ : বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধশিশুর প্রারম্ভিক বিকাশ তার মাতৃগর্ভে