বুকে ব্যথা নিয়ে হাসপাতালে রামিসার বাবা

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

জ্বরের পর বুকে ব্যথা অনুভব করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন পল্লবীতে ধর্ষণহত্যার শিকার শিশু রামিসা আক্তারের বাবা হান্নান মোল্লা। গতকাল সোমবার তার হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী। তিনি বলেন, গত পাঁচ দিন ধরে জ্বর ছিল। আজ (সোমবার) হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে আসেন। ধারণা করছি তার ভাইরাল ফিভার (জ্বর) হয়েছিল, সে কারণে হার্ট কাভার চেস্টে তিনি ব্যথা অনুভব করছিলেন। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা শেষে হাসপাতালটিতে তাকে পর্যবেক্ষণে রাখার কথা বলেন আবদুল ওয়াদুদ চৌধুরী। খবর বিডিনিউজের।

রামিসার বাবার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, তিনি পুরোপুরি ভালো আছেন। এতটাই ভালো আছেন যে এখনই বাসায় যেতে চাইছেন। কিন্তু আমরা তাকে আরো দুইতিন দিন পর্যবেক্ষণে রাখতে চাই। হান্নান মোল্লার কোনো শারিরীক জটিলতা না থাকার কথাও বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি কমেছে
পরবর্তী নিবন্ধসিআরবি এলাকা থেকে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার