নগরীর কোতোয়ালী থানা এলাকায় পেশাদার ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে সিআরবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তার জাকির হোসেন প্রকাশ সুমন (৩৪) কুমিল্লার দাউদকান্দি থানার লবেপুর এলাকার তৈয়ব আলীর বাড়ির মৃত রসুল আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার জাকির সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামি চট্টগ্রাম ফলমন্ডি, কদমতলী বাজার ও রেয়াজুদ্দিন বাজারে আগত ব্যবসায়ী এবং বিভিন্ন পথযাত্রীদের জিম্মি করে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র–শস্ত্রসহ বর্ণিত ঘটনাস্থলে সমবেত হয়েছে বলে স্বীকার করেছে।












