চিটাগং গভ: হাই স্কুল (সিজিএইচএস) ফুটসাল কার্নিভাল এসোসিয়েশন আয়োজিত এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপী দিবা–রাত্রির সিজিএইচএস ইস্পাহানি ফুটসাল কার্নিভাল ’২৬ সিজন থ্রী গত শনিবার পিএইচপি টার্ফ মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় গ্যালাক্সি গ্রুপে ২০১৩ ব্যাচ ৩–০ গোলে ২০১১ গ্রুপকে পরাজিত করে এবং ভ্যাটার্ন গ্রুপে ৯৩ ও ৯৬ ম্যাচের মধ্যেকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে ইস্পাহানি ফুটসাল কার্নিভাল ’২৬ উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান। অনুষ্ঠানে সাবেক জাতীয় টেবিল টেনিস তারকা মানস চৌধুরীসহ স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষকমণ্ডলী ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক ফুটবলার নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কাদের মুরাদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে টুর্নামেন্ট কমিটির কোষাধ্যক্ষ মো. রুবায়েত এবং সদস্যদের মধ্যে জয়ন্ত জিকো, মো. আফরাহিম, মো. কায়েস, মো. শোয়েব ও মো. নইমুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ স্ব স্ব দলের জার্সি পড়ে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্কুলের ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত পড়ুয়া ছাত্রদের নিয়ে ‘ভ্যাটার্ণ’ এবং ২০১১ থেকে ২০২৭ সাল পর্যন্ত ছাত্রদের নিয়ে ‘গ্যালাক্সী’ এই দুই বিভাগে প্রায় তিন শতাধিক ছাত্র এই কার্নিভালে অংশ নিচ্ছেন। এতে ‘ভ্যাটার্ণ’ গ্রুপে ১২ এবং ‘গ্যালাক্সী’ তে ১৬ টি দল অংশ নিচ্ছে।












