বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। বাফুফে আফঈদাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও সাফের আগে কোচ পিটার বাটলার অধিনায়ক বদল করেছেন। গতকাল ভারতের গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া মান্দা। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে বলেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’












