বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান কেন্দ্রীয় কার্যকরী পরিষদের তত্ত্বাবধানে এবং আনজুমনে নওজোয়ান কক্সবাজার শাখার যৌথ উদ্যোগে এবং বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা শাখা ও কক্সবাজার বায়তুশ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ শাখার সার্বিক সহযোগিতায় বায়তুশ শরফের মরহুম পীর সাহেব বাহরুল উলুম হযরত মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন রাহ. এর ওফাত বার্ষিকী উপলক্ষে তাঁর জীবনী শীর্ষক রচনা প্রতিযোগিতা ১৪ ও ২০ মে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৩ মে বাদ ফজর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদে বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহসূফি হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতর (রাহ.), বায়তুশ শরফের হাদীয়ে যামান শাহসূফি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) ও বাহরুল উলুম হযরত শাহসূফি মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন (রাহ.) এর ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে খতমে কোরআন, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। একই তিন বায়তুশ শরফের উপরোক্ত তিন পীর–মুরশিদোর জীবনীর উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সমূহে সভাপতিত্ব করেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন বেলাল, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক এবং কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা রিদওয়ানুল হক, বাংলাদেশ স্কাউট কক্সবাজার অঞ্চলের সেক্রেটারি আনসার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শাহ কুতুব উদ্দিন মাদ্রাসা সুপার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












