রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:২৬ পূর্বাহ্ণ

জাতির লজ্জা

চারদিকে আজ কষ্ট ভীষণ

চারদিকে হাহাকার

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে

যাত্রীরা হুঁশিয়ার ‘।

এতো নিপীড়ন সহিংসতা ও

এতো এতো ধর্ষণ

দাঁড়ানো যায় না, ভাবাও যায় না

বিষিয়ে উঠেছে মন।

এসব কারণে আমার মেয়েরা

শংকিত আর ভীত

ক্ষমা করো মাগো এই অপরাধে

পুরো জাতি লজ্জিত।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের পাঁচখাইন মহিউল উলুম এতিমখানায় পোশাক সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের আঞ্চলিক গানে অশ্লীলতা