ফটিকছড়িতে সুন্দরপুর ইউনিয়ন আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সুন্দরপুর ইউনিয়নে সুন্দরপুর ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্ট গতকাল ২৩ মে শুরু হয়েছে। আজিমপুর স্টার ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪নং ওয়ার্ড ফুটবল দল ১০ গোলে ৭নং ওয়ার্ডকে হারিয়ে শুভসূচনা করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন সোহান সজিব। সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল আজমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। টুর্নামেন্টের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। বিশেষ অতিথি ছিলেন এস.এম আবু মনছুর এবং জালাল উদ্দিন চৌধুরী, মোশারাফুল আনোয়ার মশু, মোজাহার ইকবাল লাভলু, মহিন উদ্দিন, মাহবুবুল আলম, আব্বাস উদ্দিন চৌধুরী, খোরশেদুল আলম, জামাল উদ্দিন, সমিউদ্দিন চৌধুরী, মো. সোহেল।

পূর্ববর্তী নিবন্ধঈদের প্রধান জামাত জেলা স্টেডিয়ামে সকাল ৮টায়
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় রোনালদো