বোয়ালখালীতে সিএনজি থেকে ১৯ হাজার ৬শ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ৫৯ লাখ টাকা। গত শুক্রবার রাতে পৌর সদরের পূর্ব কালুরঘাটে র্যাবের অস্থায়ী চেকপোস্টে সিএনজি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫) কে আটক করা হয়। এদের মধ্যে বাদশা মিয়া চান্দগাঁওয়ের কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে এবং তাহেরা বেগম কঙবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্কুরের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, কালুরঘাটে র্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে পাওয়া যায় কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা। পরে এসব প্যাকেট থেকে ১৯ হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।










