পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চিটাগাং ক্লাবে সম্পন্ন হলো চিলড্রেন ফান ফেস্ট ও ঈদ গ্র্যান্ড এক্সিভিশন। গত ২২ মে দিনব্যাপি এই এক্সিভিশনে অংশ নেন ক্লাব সদস্যরা। লিগ্যাল এফেয়ারস, উইমেন এফেয়ারস, লেডিস বিউটি পার্লার ও লাইব্রেরি বিভাগের মেম্বার ইনচার্জ অ্যাডভোকেট সাবরিনা চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ফান ফেস্ট এক্সিভিশনটি পরিণত হয় মিলনমেলায়। অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে শিশু–কিশোরদের জন্য এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানান। ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদসহ ক্লাব নির্বাহী কমিটি সদস্যবৃন্দ জাবেদ হাশেম নান্নু, মোহাম্মদ কামরুল ইসলাম ও মহিউদ্দিন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












