চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী ঢাকা ট্রাঙ্ক রোড এলাকার ঐতিহ্যবাহী ‘রেলওয়ে পাম্প হাউজ জামে মসজিদ’ পরিচালনার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ মে (রবিবার) রাতে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশিষ্ট সমাজসেবক হাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সুন্নী আকিদার মতাদর্শের ভিত্তিতে মসজিদটি পরিচালনার সিদ্ধান্ত নেন, সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে হাজী মোঃ সালাহ উদ্দিনকে আহ্বায়ক এবং আরও ৮ জনকে যথাক্রমে মোঃ ইলিয়াছ মিয়া, হাজী শফিকুল ইসলাম, হাজী মোঃ রহিম বক্স, হাজী হোসেন আহম্মদ, আবুল কালাম আজাদ, হাজী মনির হোসেন, মোঃ জাহেদ আলী ও হাজী মোঃ তারেককে সদস্য করে মোট ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামীতে মসজিদটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। শুক্রবার (২২ মে) উক্ত মসজিদে সর্বস্থরের মুসল্লিদের উপস্থিতে কমিটি প্রকাশ করা হয়।
এদিকে নতুন কমিটি গঠন করায় ২৯নং ওয়ার্ড বিএনপি, স্থানীয় মহল্লা কমিটি ও সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পবিত্র এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় মুসল্লিরাও আশাবাদ ব্যক্ত করেন যে, উক্ত কমিটি মসজিদের সামগ্রিক উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাবে। জুমার নামাজ শেষে নবগঠিত কমিটির সফলতা, মসজিদের উন্নয়ন ও দেশ–জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা নেয়ামত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।











