শোনো মেয়ে, নিজেকে উজাড় করে ভালোবাসো। পৃথিবীটা তো তোমারও, তাকে নিজের মতো করে সাজিয়ে নিতে এতো কার্পণ্য কেন বলো তো? শোনো মেয়ে, চোখে কাজল পরো, শাড়িতে নিজেকে সাজাও, হাত ভর্তি চুড়ি পরো, কপালে টিপ দাও, নিজেকে সাজাও। শোনো মেয়ে, কারও দেওয়া অবহেলা, কষ্ট নিয়ে বসে থাকলে কি জীবন চলবে? বরঞ্চ বলি কি, এসব থেকে শিক্ষা নাও, শক্তি নাও, যেন কেউ তোমায় ভেঙে ফেলতে না পারে, তোমায় অবদমিত করতে না পারে। শোনো মেয়ে, অযোগ্য কারও জন্য নিজের জীবন বিলিয়ে দিও না, পৃথিবীর বুক থেকে চলে যেওনা। তাতে তোমার ক্ষতি হবে। তুমি হেরে যাবে। পৃথিবীটা দারুণ সুন্দর, তাকে উপভোগ করো। শোনো মেয়ে, অন্য কারো জন্য না, নিজের জন্য বাঁচতে শিখো। নিজের একটা পৃথিবী গড়ে নাও। পৃথিবীর সকল সুখ তোমারও প্রাপ্য। মেয়ে, তুমি আনন্দে বাঁচো।












