দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলায় একটি সুপরিকল্পিত বাস স্টেশন স্থাপন করা দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি। যা স্থানীয় বাসিন্দা এবং যাতায়াতকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত চন্দনাইশ উপজেলায় বাসের একটি নিজস্ব বাস স্টেশন না থাকায় নানা ধরনের সমস্যা ও ঝুঁকি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। মহাসড়কের পাশে যেখানে–সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে প্রতিনিয়ত।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলাচলকারী মিনিবাসগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ– তিনগুণ ভাড়া আদায় করে আসছে। সরকারি ছুটিতে তাদের এ নৈরাজ্য সীমা অতিক্রম করে যায়। ছুটি কাটিয়ে চন্দনাইশ থেকে চট্টগ্রামে ফিরতে সাধারণ বাসযাত্রীদের রোদ–বৃষ্টিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতে হয়। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কোন বাস স্টেশন স্থাপন হয়নি। গাছবাড়িয়া সংলগ্ন স্থানে একটি আধুনিক বাস স্টেশন স্থাপন করা হলে চন্দনাইশবাসীর জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হবে। একইসাথে চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার সহ সকল যাত্রীদের জন্য অপেক্ষাগার, টয়লেট ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে।
চন্দনাইশে একটি বাস স্টেশন স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী, এমপি জসীম উদ্দীন আহমেদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন
চন্দনাইশ, চট্টগ্রাম।











