ভারতের রাজনৈতিক পরিসরে আচমকাই উঠে এসেছে এক অভিনব নাম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রাজনৈতিক দল নয় বরং নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী বলেই দাবি তাদের। কিন্তু জনপ্রিয়তায় এরই মধ্যে ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাপিয়ে গেছে এই আরশোলা দল। খবর বিডিনিউজের। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি। নতুন এই দলেই এখন মজে তরুণ প্রজন্ম (জেন জি) থেকে গোটা সোশাল মিডিয়া এবং তুখোড় রাজনীতিবিদরাও। নতুন এই দল জন্মের মাত্র ২ দিনের মধ্যে ৪০ হাজার সদস্য জুটে গেছে। আর ৫ দিনের মধ্যেই অনলাইন অনুসারী হয়েছে লাখ লাখ মানুষ। মূল ধারার গণমাধ্যমেরও নজর কেড়েছে দলটি। ব্যতিক্রমধর্মী নাম, ভিন্নধর্মী প্রচার এবং ভাইরাল পোস্টারের মাধ্যমে তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে দলটি।










