বংশী শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সনদ, পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা গত ২০ মে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাতা পরিচালক দীপংকর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠক রাজীব বড়ুয়া ও শিল্পী হৃদি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিক্ষক–প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির, প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবসার মাহফুজ, নজরুল গবেষক ডক্টর মুহাম্মদ কামাল উদ্দিন, বংশী আইডিয়াল স্কুল অধ্যক্ষ কোহিনুর আক্তার। সংবর্ধনা অতিথি ছিলেন উস্তাদ দীপক শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সজল কান্তি মজুমদার, রাসেল বড়ুয়া, সঞ্জয় নাথ, বিজয় দাশ, মিতু বিশ্বাস, ফাহদ খান, সুমন মজুমদার, নয়ন দাশ, মিন্টু কুমার নাথ, রাজেশ বিশ্বাস, রুমেন চৌধুরী, বিনীতা বড়ুয়া, শুক্লা পাল, চম্পা চৌধুরী, অনিন্দ্য শ্রীনাথ, অংশুমান সেনগুপ্ত, রাসেল নাথ, বাস্কর বিশ্বাস, সজল নাথ, আকাশ নাথ প্রমুখ। বক্তারা বলেন, পুঁথিগত শিক্ষা মানুষকে পরিপূর্ণ শিক্ষা শিক্ষিত করতে পারে না, শিক্ষার সাথে সংস্কৃতির যোগ হলে শিক্ষা পরিপূর্ণতা পায়। সংবর্ধিত অতিথি উত্তম দীপক শীল বলেন, দীর্ঘ বছর ধরে বাঙালি সংস্কৃতিকে ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাবার এই পর্যায়ে বংশীর দেওয়া সম্মাননায় আমার কাজের গতিকে আরও বেগবান করবে।
মহিমা রায় ও জবা শ্যামের পরিচালনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে টুম্পা বড়ুয়া, অন্তি বিশ্বাস, স্নিগ্ধা গুপ্তা, ত্রিদীপ দাশ, প্রিয়ম দেবনাথ, অর্ণব দাশ, নিশিত দেবনাথ ও রুদ্র নাথ। শুক্লা পালের পরিচালনায় “ইমন” রাগের শাস্ত্রীয় সংগীতাসরে কণ্ঠ দেন– অনন্যা দাশ, সৃষ্টি দে, অপি চৌধুরী, সুস্মিতা দাশ, কান্তা দে, ইতু বিশ্বাস, পূজা সাহা, পূজা ঘোষ, প্রেম আচার্য্য, পুষ্পিতা দে, লক্ষী দাশগুপ্তা, দেবশ্রী দাশ। ছোট, মধ্যম ও বড়দের সমাবেত সংগীত পরিচালনা করেন পূজা ঘোষ, ন্যান্সি দেব, পূজা সাহা, দেবশ্রী দাশ, সুস্মিতা দাশ ও অপি চৌধুরী দলীয় ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা, দেবী চৌধুরাণী, বীরপুরুষ পরিচালনা করেন–মিতু বিশ্বাস, পিংকি দেবী, আদ্রিতা, তুলি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।











