সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জেসিআই চট্টগ্রামের স্কুল

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত ‘হোপ ফাউন্ডেশন স্কুল’ এখন থেকে আরও প্রশস্ত ও উন্নত পরিবেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে। তরুণদের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের অন্যতম এই মানবিক ও সামাজিক প্রকল্পটি খুলশী কলোনী সংলগ্ন এক উন্নততর পরিবেশে স্থানান্তরিত হয়েছে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রামের পরিচালনা পর্ষদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সদস্যবৃন্দ এবং হোপ ফাউন্ডেশন স্কুলের শিক্ষকশিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে জেসিআই চট্টগ্রামের বর্তমান প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, আমরা বিশ্বাস করি মানসম্মত পরিবেশ শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হোপ ফাউন্ডেশন স্কুল সমাজের পিছিয়ে পড়া শিশুদের মেধা বিকাশে একটি আশার আলো হিসেবে কাজ করছে। খুলশী কলোনির এই নতুন ক্যাম্পাসটি আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সফলভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার পর শিক্ষার্থীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং আধুনিক পাঠদানের প্রয়োজনীয়তাকে বিবেচনা করে এই নতুন ক্যাম্পাসের পরিকল্পনা করা হয়। নতুন এই ঠিকানায় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুপরিসর শ্রেণিকক্ষ, প্রশস্ত খেলার জায়গা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এর ফলে স্কুলটি আগের চেয়ে দ্বিগুণ উৎসাহে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ ঘটাতে হবে
পরবর্তী নিবন্ধশিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন