বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩ ঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব রায়ছটা এলাকার আবদুল কাদের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে মো. কায়ছার, মো. নুরুন্নবী ও জমির উদ্দীনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আসবাবসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিন বান ঢেউটিন প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এছাড়া খানখানাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চালডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদার।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ
পরবর্তী নিবন্ধজসিম উদ্দিন