এনায়েত বাজার বাটালী রোড় নিবাসী মরহুম মোস্তফা কামালের ছোট ছেলে মোঃ জসিম উদ্দিন ৪৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ মে দুপুর সাড়ে তিনটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, ৫ বোন, ১ ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বাদে এশা এনায়েত বাজার জুনশা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিসিবি পরিচালক মোহাম্মদ ইসরাফিল খসরু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউল আলম স্বপন, সিজেকেএসের এডহক কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মুক্ত কন্ঠ গ্রীণের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান চৌধুরী, জামাল উদ্দিন, নজরুল ইসলাম লেদু, সাইফুল্লাহ চৌধুরী, মোশাররফ হোসেন লিটন, এস এ ফামালী, হারুন অর রশীদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আলী আহাসান রাজু, প্রবীণ ঘোষ, আক্তারুজ্জামান, মোঃ আবু বকর সিদ্দিক, নূরুল আমিন, কামরুল হাসান, আবুল হাশেম রাজা ও মোঃ আসলাম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।












