বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ধৃতরা হচ্ছেন ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন, অর্থঋণ জারী মামলায় ছয় মাসের দেওয়ানি আটকাদেশপ্রাপ্ত আব্দুল আউয়াল, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত সাধন চন্দ্র মজুমদার, দিলদার হোসেন ও মো. মহিদুল ইসলাম। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।












