দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পিএলসিকে ৩৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক পিএলসি। প্রথমে ব্যাট করে সিটি ব্যাংক ১১৩ রান সংগ্রহ করে। জবাবে ইস্টার্ন ব্যাংক ৭৭ রান করতে সক্ষম হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন চিটাগাং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আরাফাত, হাসান মো. লাবলু হেড অফ এইচ আর সিটি ব্যাংক পি এল সি, মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস, এলএলএম কোম্পানি সচিব এবং মানব সম্পদ উন্নয়ন প্রধান ইস্টার্ন ব্যাংক পিএলসি। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য নাফিস হোসেন সামি, নাহিদ হোসেন ওমি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্কুল হ্যান্ডবল লিগের ফাইনাল কাল
পরবর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন অরণ্য চৌধুরী