মহানগর স্কুল হ্যান্ডবল লিগের ফাইনাল কাল

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত ফটিনসে বার মহানগর স্কুল হ্যান্ডবলের (বালকবালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল বুধবার বিকেল ৪টায় লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে।

এতে প্রথমে মুখোমুখি হবে বালিকা দলের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ। পরে বালক দলের মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয় ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ মুখোমুখি হবে।

ফাইনাল খেলা শেষে বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসান সিএমপির পুলিশ কমিশনার ও চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সভাপতি মো. শওকত আলী। বিশেষ অতিথি থাকবেন ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল।

পূর্ববর্তী নিবন্ধ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক চ্যাম্পিয়ন