নতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের তিন দিনব্যাপী প্রতিযোগিতা গতকাল ১৭ মে রোববার জাঁকজমকপূর্ণ আয়োজনে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। এই পর্বে অংশগ্রহণ করেছে ৫টি জেলা দল। দলগুলো হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, বান্দরবান জেলা ও খাগড়াছড়ি জেলা। উদ্বোধনী দিনে কাবাডি ও মার্শাল আর্ট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। কাবাডি বালকে চট্টগ্রাম জেলা ও কাবাডি বালিকায় খাগড়াছড়ি জেলা এবং মার্শাল আর্টে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এর আগে সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক, চট্টগ্রাম জাহেদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার, চট্টগ্রাম মো. মাসুদ আলম।
চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও সদস্য এম আবুল হাসনাত, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সদস্য শরিফুল ইসলাম তুহিন, নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন উপ কমিটির আহবায়কবৃন্দ ফুটবল–এইচ এম রাশেদ খান, ক্রিকেট –মো. নুর হোসেন, মার্শাল আর্ট – আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাঁতার– মোহাম্মদ আকবর আলী, অ্যাথলেটিক্স –মোহাম্মদ খোরশেদ আলম, দাবা–বেলায়েত হোসেন,কাবাডি– মোহাম্মদ ইমরান হোসেন বাপ্পী, ব্যাডমিন্টন – ইকবাল হোসেন ও কমিটির সদস্যবৃন্দ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, অংশগ্রহণকারী জেলার ক্রীড়া অফিসার, দলীয় কর্মকতা, কোচ ও খেলোয়াড়রা। নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের প্রথম দিনে কাবাডি ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে বালক বিভাগে চট্টগ্রাম ও বালিকা বিভাগে খাগড়াছড়ি চ্যাম্পিয়ন হয়। বালকদের ফাইনালে ফাইনালে চট্টগ্রাম ৪৪–৪০ পয়েন্টে বান্দরবানকে পরাজিত করে। বালিকা বিভাগের ফাইনালে খাগড়াছড়ি ৪৪–৩৮ পয়েন্টে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে।

কাবাডি প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. জিয়া উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মোতাহের হোসেন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, কাবাডি উপ পরিষদের আহবায়ক ইমরান হোসেন বাপ্পী, সদস্য দেলোয়ার হোসেন অভি ও মামুন চৌধুরী।

মার্শাল আর্ট প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল মোট ১৬ ইভেন্টের ৯টিতে স্বর্ণ পদক লাভ করে। এছাড়া কক্সবাজার ৪টি ও বান্দরবান ৩টি স্বর্ণ পদক লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. জিয়া উদ্দিন পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপ কমিটির আহবায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম সহ কমিটির অন্যান্য সদস্যরা। ফুটবল বালক বিভাগে ফাইনাল নিশ্চিত করেছে কক্সবাজার জেলা। ১ম সেমিফাইনালতে তারা ৩–১ গোলে বান্দরবানকে পরাজিত করে। অন্য কোয়ার্টার ফাইনালে বান্দরবান ৩–০ গোলে খাগড়াছড়িকে পরাজিত করে। বালিকাদের ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনাল খাগড়াছড়ি ৪–০ গোলে বান্দরবানকে পরাজিত করে। ১ম সেমিফাইনাল খাগড়াছড়ি ১–০ গোলে কক্সবাজারকে পরাজিত করে ফাইনালে উঠে। ১৮ মে সোমবার সকাল ১০ টায় বালক ও বালিকাদের ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা রাঙ্গামাটি জেলার মোকাবেলা করবে। বিকাল ২.৩০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল বালক– বালিকাদের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হবে। গতকাল সকালে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিকেট বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে বান্দরবান জেলা সুপার ওভারে ২২ রানে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে। দুপুরে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে বান্দরবান জেলা ৮ উইকেটে কক্সবাজার জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে। আজ ১৮ মে সকাল ১০টায় চট্টগ্রাম জেলা ২য় সেমিফাইনালে রাঙ্গামাটি জেলার মোকাবেলা করবে। একই দিন দুপুর ১টায় বান্দরবান জেলা ২য় সেমিফাইনাল বিজয়ী দলের সাথে ফাইনাল খেলবে।
সকালে ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা ১০ উইকেটে বান্দরবান জেলাকে পরাজিত করে। দুপুরে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে খাগড়াছড়ি জেলা ৮ উইকেটে কক্সবাজার জেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আজ ১৮মে সোমবার সকাল ১০টায় ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা রাঙ্গামাটি জেলার মোকাবেলা করবে। একই দিন দুপুর ১ টায় খাগড়াছড়ি জেলা সাথে ২য় সেমিফাইনাল বিজয়ী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হবে।











