দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রশিক্ষণ

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রশিক্ষণের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কৃষ্টি এবং রোটারি ক্লাব। নগরীর দুই নম্বর গেটের মেয়র গলি এলাকায় কৃষ্টির কার্যালয়ে গত শনিবার এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর প্রেসিডেন্ট সাবিনা কাইয়ুম দোভাষ বলেন, কৃষ্টির এ উদ্যোগ শুধু সচেতনতামূলক নয়, সমাজে পিছিয়ে পড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রশিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও তাদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একক কর্মসূচি। শুধু সাদাছড়ি বা হুইলচেয়ার বিতরণ প্রকল্প নয়, বরং প্রতিবছর শিক্ষার্থীদের জন্য এমন কিছু মৌলিক কর্মসূচি গ্রহণ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। খবর বিডিনিউজের।

কৃষ্টিপ্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র’ এবং চট্টগ্রামের ২০টি রোটারি ক্লাব যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে ব্রেইল পদ্ধতিতে পাঠের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। এর মাধ্যমে তারা যেমন জাগতিক জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি ধর্মীয় শিক্ষায় আলোকিত হবে। অনুষ্ঠানে আরো অংশ নেন রোটারিয়ান সুবর্ণা দে ও কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা।

পূর্ববর্তী নিবন্ধগিয়াস কাদের চৌধুরী এমপির সুস্থতা কামনায় রাউজানে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে গোলাগুলি বন্দুকসহ চা শ্রমিক আটক