জীবনের ফেলা আসা সময়
ডাকে শুধু বার বার,
এসো আবার মিলি সবাই
গাহি সাম্যের গান।
স্মৃতির পরশ ছুঁয়ে যায় অন্তর
মন শুধু খোঁজে শান্তির আবেশ,
নিকুঞ্জ বনে প্রকৃতির সনে
সাজাই আবার জীবনের নব কল্লোল।
ধূলার ধরণী ধন্য হয়ে উঠুক
বিধাতার অপূর্ব সৃষ্টিতে,
জেগে থাকুক আমাদের স্বপ্ন
মহা মিলনের ব্যাকুলতায়।
জীবনের তৃষা সদা জাগে
নব নব সৃষ্টির অন্বেষণে।













