১৬ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন (৩৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার মহিউদ্দিন কোতোয়ালী থানার শাহ আমানত (রহ.) মাজার লেইন এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতি, সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইন ও ধর্ষণসহ মোট ১৬টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওয়াসা মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধসিপিবি চট্টগ্রাম জেলার বিক্ষোভ