গ্রামীণ প্রাঙ্গণে শিশুদের দুই শতাধিক চিত্রকর্ম, উদ্ভাসিত শিশুমন

এসো ছবি আঁকি’র চতুর্থ বর্ষপূর্তি

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান ‘এসো ছবি আঁকি’ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিশু শিল্পীদের আঁকা ছবি নিয়ে একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিতু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের বজলুর রহমান ভূঁইয়া বাড়ি প্রাঙ্গণে বর্ণাঢ্য এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অন্তত দুই শতাধিক চিত্রকর্ম স্থান পায়।

সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও এসো ছবি আঁকি প্রতিষ্ঠানের পরিচালক জরিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ নজির আহম্মদ। উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক শামীমা নার্গিস, বীর মুক্তিযোদ্ধা কাজী দিদারুল আলম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন প্রতিষ্ঠানের অংকন শিক্ষক শেখ সালাউদ্দিন। প্রদর্শনীতে চিত্রকর্ম বাছাই পর্বে () শাখা থেকে প্রথম হয়েছে, মায়মুনা ভূইয়া, দ্বিতীয় হয়েছে ইশরাতুল সামিন ইশা, তৃতীয় হয়েছে ইসরাত জাহান নীহা, চতুর্থ হয়েছে নূর ফারাবি ইনাম এবং বিশেষভাবে সিদরাতুল মুনতাহা ভূঁইয়াকে পুরস্কৃত করা হয়। এছাড়া () শাখা থেকে প্রথম হয়েছে সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় হয়েছে তাহেরা তাহসিন, তৃতীয় হয়েছে সামিউল ইসলাম, চতুর্থ হয়েছে ইয়ামিন আলভি জিহা এবং তানভীর তাহসিন, জেবুন নাহার, ইসরাত জাহানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মফস্বলের শিশুকিশোররা যেভাবে তাদের মনের মাধুরী মিশিয়ে ছবি এঁকেছে তা সত্যিই অভাবনীয়। শিশুকিশোরদের সংস্কৃতিচর্চা তাদেরকে সৃজনশীল হতে সহায়তা করবে। সংস্কৃতিচর্চা মানুষকে মানবিক করে। এমন আয়োজন শিশুকিশোরদের মানবিক এবং মুক্তমনের মানুষ হতে সহায়তা করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধসামগ্রিক উন্নয়ন করতে প্রয়োজন গবেষণা : ভূমি প্রতিমন্ত্রী