পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কর্ণফুলী কালারপোল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গুনিয়া অলষ্টার এসসিথকে ১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। খেলার দশ মিনিটের মাথায় কর্ণার কিক থেকে বাঁকানো শটে গোল করেন বিজয়ী দলের ফাহিম। খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার লাভ করেন কর্ণফুলী কালাপোলের মোহাম্মদ আরিফ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় একই দলের খেলোয়াড় ও ফাইনালে একমাত্র গোলদাতা ফাহিম সোহেল। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আহমেদুল হক খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ও প্রাইজমানিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা এম..মান্নান শিমুল, কমিটির আহবায়ক ইদ্রিস চৌধুরী অপু, কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থার চেয়ারম্যান মো. মহিউদ্দীন মুরাদ, উপদেষ্ঠা আবদুর রহমান হিলু, কালারপোলের সভাপতি এম এ রহিম, কোচ মো. ফরহাদ হোসেন, আরিফুর রহমান সুমন, যুগ্ম সচিব আজিজুল হক, সদস্য শাকিল, জাহাঙ্গীর, মফিজ, জাবেদ, সায়েম, রাশেদ, মিনহাজ, বাবু, শহিদ, বিজয়, নওশাদ, মিসবাহ, হাবিব।

পূর্ববর্তী নিবন্ধঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করলো সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধরঙিন পোশাকের ক্রিকেটে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের