ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে। একটা জানাযা হয়েছে, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, বিএনপি সহনশীল দল।
একদিন আগেও জয়বাংলা বলার মুরদ ছিল না, একদিন পরেও নেই। জানাযার সময় যেখানে মানুষ শেষ যাত্রায় কলেমা পড়ে ১০/ ২০ ছেলে জয়বাংলা জয়বাংলা করে একটা কিছু প্রমাণ করতে চায়, একটা জিনিসই প্রমাণ করতে পারে সেটি হচ্ছে তারা শুধু বিতাড়িত হয়নি তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে। আমরা চাই না রাজনৈতিক দেওলিয়াত্ব বাংলাদেশে থাকুক।
বিএনপি এটার কোনো অংশ হোক। স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম–এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষ রোপন এবং বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোশাররফ হোসেন দীপ্তি। উপস্থিত ছিলেন–মহানগর বিএনপি নেতা মাহবুব রানা, দিদারুর রহমান সুমন, বেলায়েত হোসেন বুলু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, হেলাল হোসেন, ফখরুল হাসান চৌধুরী রাজু, মজিবুল হক মজু, শাহজালাল পলাশ, আহাদ আলী সায়েম, মুহাম্মাদ সাগির, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সোহাগ খান, আরিফুর রহমান (মাস্টার আরিফ), খন্দকার মো. রাজিবুল হক বাপ্পী, হারুন বেগ, রাজিব উদ্দিন আকন্দ, আশিক মল্লিক, শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ইউনুছ মুন্না, মুস্তাফিজুর রহমান মানিক, শাহাদাত হোসেন জুয়েল, ওয়ালিদ আবির, ফাহিম চৌধুরী, আবু জাহের টিপু, সাইফুল আলম, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ মুজাহিদ, রাসেল খান, আনোয়ার হোসেন, সবুজ রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













