‘সুস্থ জীবনের জন্য খাঁটি খাদ্যের নিশ্চয়তা’–স্লোগান নিয়ে স্বনামধন্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলি শান্তিরহাট শাখার নবরূপে উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে শো–রুমের উদ্বোধন করেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিজিএম আব্দুল মালেক সিকদার, ফুলকলি এন্ড কোং লিমিটেড পটিয়ার এজিএম জসিম উদ্দিন, শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স’র ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আলম, ফটিকছড়ির নানুপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এরশাদুল আলম, ফুলকলি এন্ড কোং লিটিটেড পটিয়ার ইনচার্জ (সরবরাহ বিভাগ) আব্দুল আজিজ, ফুলকলি এন্ড কোং লিমিটেড পটিয়ার ইন্সপেক্টর মুহাম্মদ ইয়াসিন আরাফাত ও শহিদুল আলম, মনুফকির হাট শোরুমের স্বত্বাধিকারী সোলতান মীর্জা। শান্তিরহাট শোরুমের সত্ত্বাধিকারী সমর কান্তি দে’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সিদ্ধার্থ শংকর দাশ সিধু, মোহাম্মদ খাইরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ নুরুল আমিন ও নুরুল আমিন নয়ন, আলহাজ্ব নাঈম হজ্ব কাফেলার স্বত্ব্বাধিকারী মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, রায় ফার্নিচারের স্বত্ব্বাধিকারী তপন বাবু, শান্তিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জমিদার হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













