চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফোর এইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফিটনেস বার মহানগর স্কুল হ্যান্ডবল লিগ (বালক–বালিকা) গতকাল ১৪ মে বৃহস্পতিবার লালদিঘীর মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ২–০ গোলে টাইগার পাস বহুমুখী বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন আবরান ও সামস। দ্বিতীয় খেলায় বালিকা বিভাগে ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল ৫–৩ গোলে পন্থিছিলা স্কুলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সুমাইয়া ৩টি ও জাফরি ২টি গোল করেন। বিজিত দলের সাদিয়া ৩টি গোল করেন। বালক বিভাগে ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল হাই স্কুলের খেলা ৩–৩ গোলে ড্র হয়। আনিন্দ্য, সাফিন এবং রাকিব মিউনিসিপ্যালের পক্ষে ১টি করে গোল করেন। ক্যান্টেনমেন্ট স্কুলের পক্ষে রাফান, রিদুওয়ান ও তালহা ১টি করে গোল করেন। ৪র্থ খেলায় বালক বিভাগে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় ৩–০ গোলে সিএমপি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের মনসুর ৩টি গোল করেন। আজ বালক বিভাগে ৭টি খেলা এবং বালিকা বিভাগে ৫টি খেলা অনুষ্ঠিত হবে। গতকাল বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন অর্থ), ওয়াহিদুল হক চৌধুরী, স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালকের প্রতিনিধি এ জি এম মোহাম্মদ জাফর ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান ও উপ–পুলিশ কমিশনার (ট্রাপিক–পশ্চিম) সি.এম.পি নিস্কৃতি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মারুফ। এই সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহামদ চৌধুরী, সহ–সভাপতি ও হ্যান্ডবল কমিটি ভাইস চেয়ারম্যান মো. ইবাদুল হক লুলু, যুগ্ম–সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নিয়াজ মো. খান, ফরিদ আহাম্মদ। নির্বাহী কমিটির সদস্য ওসমান গনি মনসুর সেকান্দর কবির, মনোতোষ ঘোষ, নওশাদ আলম চৌধুরী, মাহবুব উল আলম মুকুল, রাকিব মাহমুদ, আব্দুল গফুর পন্টি, হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান আ.ন.ম ওয়াহিদ দুলাল, হ্যান্ডবল কমিটির সম্পাদক মনোরঞ্জন সাহা, যুগ্ম–সম্পাদক এনামুল হাসান, তানজিনা রহমান, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক জহির উদ্দিন, মোহাম্মদ নাসির, আইনুল কবির জিতু, মোহাম্মদ আলমগীর, আমাতুল খায়ের সেতু টিটন বিশ্বাংগ্রী, জনি দাশ, রোকসানা বেগম, রুবেল দাশ,আহসানুল ইসলাম সুজন, আপেল মাহমুদ প্রমুখ।











