বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের বিএসএস স্পোর্ট্স ক্লাবের উদ্যোগে বার্ষিক স্পোর্টস ফেষ্ট সম্পন্ন হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ।
বিএসএস এর সাধারণ সম্পাদক নিজামুল হক আলমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) শাহিদ হোসেন খান, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের এ্যাডভাইজার সৌমেন চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, প্রক্টর ইনচার্জ ড. মো. সিরাজ মিয়া, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সিনিয়র ম্যানেজার আজিজুল হক ভুইয়া, বিএসএস স্পোর্টস উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ধীমান বড়ুয়া, বিএসএস সহ–সভাপতি আজগর শরিফ প্রমুখ। সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে অনিরুদ্ধ– ৪৭ (১ম সেমিষ্টার) চ্যাম্পিয়ন, ধ্রুপদী– ৪৪ (৪র্থ সেমিষ্টার) রানার আপ, ক্রিকেটে চিরন্ময়– ৪০ (৮ম সেমিষ্টার) চ্যাম্পিয়ন, উৎসর্গ– ৪২ (৬ষ্ঠ সেমিষ্টার) রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ফুটবলে মোহাম্মদ অমিত, ক্রিকেটে মোহাম্মদ ইসমাম ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং চূড়ান্ত খেলায় ফুটবলে সারাফাত এবং ক্রিকেটে রুবায়েত হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।











