সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও এটিএন বাংলার বিভাগীয় প্রধান আলী আব্বাসের সুস্থতা কামনায় সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ মে বুধবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাতে তাঁর আশু রোগমুক্তি কামনা করা হয়। বর্তমানে তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ–সভাপতি আমিনুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন জাহাঙ্গীর, সদস্য আলী আহসান রাজু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আবু সামা বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান, এনামুল হক, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলম, সহ প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। খতমে কোরান, মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।













