আমি নেই কোথাও

কাসেম আলী রানা | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

যে যৌবনে আমি ছিলাম

তোমার আরাধনার জায়নামাজ

সেযৌবন এখন নষ্ট হয়েছে!

তুমি গিয়েছো কতদূর?

শেষ হয়েছে কি রাত দুপুর?

এখনও কি বাজে পায়ের নূপুর?

তোমার প্রার্থনা কবুল হয়নি,

আমিও পৃথিবীর বাইরে যাইনি,

তোমারও হইনি।

কোনো নির্জন অরণ্যের ঝর্নাধারায়

মৃত চোখ ফোটায়নি কোনো ফুল।

তোমার চোখের জল

জমে জমে সাগর হয়েছে,

সেখানে বাস করে কত লক্ষ কোটি প্রাণ!

কেবল আমি নেই কোথাও! কোনোখানে!

পূর্ববর্তী নিবন্ধমধ্যবিত্তেরা চুপ
পরবর্তী নিবন্ধযার যায় সেই শুধু জানে