বাজারে গেলে বুকটা ধড়ফড় করে
থলেতো ভরেই না কিন্তু পকেট খালি
পেয়াঁজ আর আমি চোখাচোখি
দুজনেই জানি আজ দেখা হবে না
গরিবরা হাত পাতে ধনী ছুঁড়ে মারে
আমরা মধ্যবিত্ত তাই দাঁত চেপে থাকি
ডিমের হালি ৪০ টাকা শুনে ফিরে আসি
এসে বলি পরীক্ষার সময়ে ডিম খেতে নেই
ক্ষুধার্ত কাতর কিন্তু কারো দরজায় যাই না
ঋণের বোঝা ভারী বেঁচে থাকা বড় দায়
গরিবের আছে ভিক্ষার সর্বোত্তম আধিকার
ধনীর আছে দুহাত ভরে দানের অধিকার
না খেয়ে মরবো তবুও সম্মানটুকু বাঁচাবে
কারো কাছে মাথা নোয়াই না বিক্রি হই না
পেট খালি নির্ঘুম রজনী ইজ্জতের সাওয়াল
সম্মান হোক মধ্যবিত্তের বাঁচার অঙ্গীকার
দিনযাপন বড্ড কঠিন তবুও হারবো না
ক্ষুধার যন্ত্রণায় কাতর তবু মাথা নোয়াব না
মধ্যবিত্তের নীরবতায় কান্নার আওয়াজ
নীরবে চলতে থাকে জীবিকার লড়াই।







