কোথা গিয়ে থামি?
এই পায়ে পায়ে যতদূর যায় –
তার সবখানে যেন আমি!
ছায়ার মতো তাই আমিও এক বিস্মৃতপ্রায় ;
তাই যত ধাবমান ভালোবাসা আর
হৃদয়স্পন্দন এর ক্রন্দন শুনি –
ততই আমি আরো জড়োসড়ো হয়ে
হাত বাড়িয়ে ছুঁতে চায় – আমারি সে
রক্তসঞ্চালনের প্রতিটা ধমনি;
যদি কি–না স্থান পাই, ‘বন্ধু’ তোমারি
সেই চলার পথের অমোঘ হৃদয়ে!








