সিলেট টেস্টে বাংলাদেশ দলে পরিবর্তন নেই

দ্বিতীয় টেস্টের ভেন্যু অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টের দল অপরিবর্তিত রেখেছে বিসিবি। বৃষ্টির কারনে সিলেট থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে নেওয়ার গুঞ্জন ছিল। কিন্তু ভেন্যুতে কোন পরিবর্তন আনেনি বিসিবি। ১৬ মে থেকে সিলেটেই শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘আবহাওয়াজনিত উদ্বেগের কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের নিয়ে কিছু উদ্বেগ ছিল। বোর্ড নিশ্চিত করছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই থাকছে।’ সিলেট টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসে শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহঅধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের নেতৃত্বের রেকর্ড ছুঁলেন শান্ত
পরবর্তী নিবন্ধব্রাদার্সকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান