রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২৪-২৭ সেপ্টেম্বর

রিজিওনাল কমিটির সভা

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রিজিওনাল অফিসে গতকাল মঙ্গলবার রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ২০২৬২০২৮ এর ২য় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। সভায় রিহ্যাব সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়। এ সময় আগামী ২৪২৭ সেপ্টেম্বর হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান১ সারিস্ত বিনতে নুর, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কোচেয়ারম্যান২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধঅতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে