এসো হে নতুন

ফেরদৌস জামান খোকন | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বছরের শেষ নতুনের শুরু

এভাবেই ফিরে আসে,

পুরাতন সব কিছু ভুলে আজ

মানুষের দল হাসে।

এসো হে নতুন ভালো কিছু নিয়ে

অতীত ভুলতে চাই,

কেটে যাক জরা সব ধরা থেকে

ভিন্ন চাহিদা নাই।

জাতপাত ভুলে মিলেমিশে থাকি

শপথ করছি সবে,

ভুলে গিয়ে লাজ করে ভালো কাজ

সুখেই সবাই রবে।

পুরান বছর নিয়ে গেছে কত

সবটা ভুলতে হবে,

হানাহানি যেথা যাব সবে সেথা

মানুষ ভালো যে কবে।

রহমান তুমি মহিয়ান তুমি

তোমার রহম পাব,

তব করে আশা নিয়ে ভালোবাসা

ভালো পথে ঠিক যাব।

পূর্ববর্তী নিবন্ধআয় না করি বর্ষবরণ
পরবর্তী নিবন্ধচাঁদের পথে মানুষের নতুন যাত্রা