বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ, মজলিসুল ওলামা,আনজুমনে নওজোয়ান ও আনজুমনে ইত্তেহাদ রিয়াজুদ্দিন বাজার শাখার যৌথ উদ্যোগে বায়তুশ শরফ ইসলামি গবেষণা মিলনায়তনে বায়তুশ শরফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর (মা.জি.আ) সভাপতিত্বে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গত ৯ মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের। প্রধান বক্তা ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় সহ–সভাপতি আবুল বশর আবু। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেন সিএমপি কেতোয়ালী জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, নুরুল কবির, মোরশেদ হোসাইন আজাদ, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আবদুর রহীম, অধ্যাপক শাব্বির আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মেহাম্মদ হারুণ অর রশীদ, মোহাম্মদ আরিফ খান, মেহাম্মদ মাকসুদ আলাম, কাজী নুরুল হুদা, মুহাম্মদ নজরুল ইসলাম, কাজী শিহাবুদ্দিন, অধ্যাপক ড.মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, আবুল কালাম, হাফেজ মুহিব্বুর রহমান, হাফেজ শাহ আলম, মুহাম্মদ ইমরানুল হক, সাইদুল হক শহীদুল হক, মোহাম্মদ কামাল উদ্দিন, আবুল মনসুর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মুফিজুর রহমান। সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ বলেন, বায়তুশ শরফ মূলত কোরআন ও সুন্নাহর আলোকে তরীকতের অনুসরণ করে মানুষকে খাঁটি মুমিন ও সৃষ্টির সেরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। তিনি বলেন, বায়তুশ শরফ তাসাউফ বা আধ্যাত্মিকতার চর্চার পাশাপাশি ইসলামী জীবনবিধানের ওপর জোর দেয়। এর মাধ্যমে মানুষ নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করে। প্রেস বিজ্ঞপ্তি।













