কসমোপলিটান লায়ন্স ক্লাবের উদ্যোগে গত শনিবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অংকোলজি বিভাগে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫০ জন শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দীকি, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আশীষ ভট্টাচার্য, কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি (নির্বাচিত) লায়ন ইঞ্জি. মোঃ নাঈম সারওয়ার, প্রচার সম্পাদক লায়ন তপন কুমার দাশ, সদস্য লায়ন আর কে রুবেল, কসমোপলিটান লিও ক্লাবের সচিব লিও আরাফাত উদ্দীন, কোষাধ্যক্ষ লিও ইশমাম চৌধুরী, সদস্য লিও মুন্তাহা, লিও মাসুম, লিও রাসেলসহ আরো অনেকে। শেষে চমেক হাসপাতাল প্রাঙ্গণে সচেতনামূলক একটি র্যালি ও থ্যালাসেমিয়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













